ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ফরিদপুর: ভাঙ্গায় ছোট ভায়ের বোঁটির কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই সালাহউদ্দিন শেখ (৩৫) নামের এক যুবক। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে ধারালো বোটি দিয়ে কুপিয়ে জখম করে ছোট ভাই আলাউদ্দিন শেখ (২৬)।

নিহত সালাহউদ্দিন শেখ (৩৮) উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের সাজাহান শেখের ছেলে। সাজাহান শেখের পাচ ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সালাহউদ্দিন ও আলাউদ্দিন তিন সেজো ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, সালাহউদ্দিন গত এক সপ্তাহ যাবত তার অসুস্থ বাবাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ছিলেন। এই সুযোগে গতকাল বৃহস্পতিবার গভীররাতে সালাহউদ্দিনের স্ত্রীর শোবার ঘরে ঢুকে আলাউদ্দিন। এতে ঘরে থাকা সালাউদ্দিনের স্ত্রী ও তাদের মেয়ে টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে আলাউদ্দিন শোবার ঘর থেকে বের হয়ে যায়। এই খবর শুনে পরদিন শুক্রবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে বাড়িতে ফিরেন সালাহউদ্দিন। এরপর বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়ে ছোট ভাই আলাউদ্দিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এসময় লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করেন বড় ভাই। এতে ছোট ভাই আরও ক্ষিপ্ত হয়ে ধারালো বোটি দিয়ে বড় ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানায়, ঝগড়ার শুরু থেকেই আলাউদ্দিনের ব্যবহার উগ্র ও নেশাগ্রস্ত ছিলো। হটাৎ মুহুর্তের মধ্যে সালাহউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সে। এতে পেটের ভূড়ি বের হয়ে গেলে বাড়ির উঠানে কাতরাতে থাকে সে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালাহউদ্দিন।

নিহত সালাহউদ্দিনের মামা বাবলু শেখ জানায়, তার ভাগিনা আলাউদ্দিন বেকার ও মাদকাসক্ত ছিলো। এই নিয়ে পারিবারে সবার মধ্যে অশান্তি চলছিলো। তার বোনের ছেলে ও মেয়েদের মধ্যে নিহত সালাহউদ্দিন ছিলো উপার্জনক্ষম ও দায়িত্ববান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে ছোট ভায়ের হাতে খুঁন হয় বড় ভাই। খুনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়াও ঢাকা মেডিকেলে মরদেহের ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে লাশ আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৬   ১৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ