ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সাংগঠনিকভাবে শক্তিশালী জাসাস

লালমোহনে সাংগঠনিকভাবে শক্তিশালী জাসাস


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে সাংগঠনিকভাবে শক্তিশালী জাসাস

ভোলা: বিএনপির অঙ্গসংগঠন গুলোর মধ্য অন্যতম জনপ্রিয় সংগঠন হলো জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠন সূত্রে জানা যায় প্রতিষ্ঠার পর হতে লালমোহনে এই সংগঠনটি সাংগঠনিকভাবে তেমন একটা শক্তিশালী ছিল না। সংগঠনটির কার্যক্রম তৃনমূল পর্যায়ে লালমোহনের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে পৌছানো যায়নি।

এ কারণে একজন দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক মনা নেতৃত্ব খোঁজ করছিলেন এ আসনটির সাবেক সাংসদ ও মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ২০১৪ সালে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, নাট্য সংগঠন নান্দিকার একাডেমির সভাপতি আজাদ হাওলাদারের হাতে। তিনি যথেষ্ট দক্ষতার সহিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে সভাপতি পদে অধিষ্ঠিত হন। এরপরেই সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন ওয়েস্টার্ন পাড়ার বিএনপি নেতা শাহিন মুন্সীর হাতে।

এ দুই নেতা সংগঠনটির দুর্বলতা কোথায় তা চিহ্নিত করে পরিকল্পনা মাফিক কাজ করতে থাকেন। সংগঠনটি গতিশীল করতে উপযোগী সকল দিকের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তাদের নিখুত পরিকল্পনা আর সাংগঠনিক দক্ষতায় ঝিমিয়ে পড়া জাসাস প্রাণ ফিরে পায় লালমোহন উপজেলায়। এখন যথেষ্ট চাঙ্গা জাসাসের সকল নেতা-কর্মীরা। ঝিমিয়ে পড়া সকল নেতা-কর্মীরা এখন দারুন উজ্জীবিত।

সম্প্রতি প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সফর ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে , তারা নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন। এতে দারুন খুশি ইউনিয়ন-ওয়ার্ডের জাসাস নেতা-কর্মীরা। জাসাস উপজেলা সভাপতি আজাদ হাওলাদার বলেন, জাসাসকে বিএনপির সকল অঙ্গসংগঠনের মধ্য একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এই সংগঠনটিকে অধিক সুসংগঠিত ও শক্তিশালী করে ফ্যাসিবাদী গণতন্ত্র-ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাঁধে-কাধ মিলিয়ে একযোগে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানাই।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৯   ২৩৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ