ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে

কাউখালীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে

পিরোজপুর: কাউখালীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম হোসেন সেপাই, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, শাহিন আকন, ব্যবসায়ী শাকিল খান, মিজানুর রহমান, লোকমান হোসেন, হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই দীপক বালা।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি পুলিশ সুপার খান মোঃ আবু নাসের বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশ আপনাদের দিয়ে যাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

আপনারা গুজবে কান দেবেন না, অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন। আপনাদের নাম প্রকাশ করা হইবে না। এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:০০   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ