ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মধ্যনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুস মিয়া, উপজেলা জামায়াতের নেতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোসাব্বির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মধ্যনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার, মধ্যনগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার, সদস্য সচিব নিবাস সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়ন দেবনাথ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সর্বস্তরের জনগণের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে উৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:২৬   ৭৩২ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ