ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ভোলা:‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন —এই শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ সচেতনতামূলক পরিচ্ছন্নতা
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ম্যালেরিয়া নিরর্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাকের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহ আজীজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। শুধু সরকার নয়, সমাজের সকলকে নিয়ে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভোলার লালমোহনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় মানুষের ঘন চলাচলের কারণে এসব স্থান এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিধায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে এবং এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।

এসময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, ব্র্যাক আঞ্চলিক সহায়তা কর্মসূচির অফিসার শমীর দাস ও সহায়ক মো. নিয়াজসহ পৌরসভার বিভিন্ন শেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:০৯   ২৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ