ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় আইনজীবিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় আইনজীবিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় আইনজীবিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পটুয়াখালী: কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবী মো. আনোয়ার হোসাইন (৪৮) কে হত্যা চেষ্টায় এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। এতে আনোয়ারের বাম চোখ, কপোল সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর মারাত্মক কাটা জখম হয়। ঘটনার পর পর আইনজীবী আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

আহত আইনজীবী আনোয়ার হোসাইন বলেন, উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে তার মালিকানাধীন মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তিনি একমাস আগে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মহিপুর থানাকে এজাহার গ্রহনের নির্দেশ দেন। মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা তাকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কাগজ পত্র নিয়ে থানায় দেখা করতে বলায় তিনি কলাপাড়া থেকে মহিপুর আসেন।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তা কুয়াকাটা আছেন বলে জানালে তিনি কুয়াকাটা যান। আইনজীবী আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর ধারালো অস্ত্র, হাতুড়ী, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে অদূরে দাড়িয়ে থাকা পুলিশ এগিয়ে না আসায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা সদরে প্রেরন করে।

আনোয়ার হোসাইনের দাবী, মামলা দায়েরের পরও পুলিশ আসামীদের গ্রেফতার না করায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং বৃহস্পতিবার তাকে হত্যা চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে ও লোহার রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এদিকে আইনজীবীকে হত্যা চেষ্টায় নৃশংশভাবে কুপিয়ে জখমের ঘটনায় ফুঁসে উঠেছে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীরা। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে শনিবার বিকেলে বারভবনে এক জরুরী সভার আহবান করা হয়েছে। আহত আইনজীবী আনোয়ার কলাপাড়া চৌকি আদালত আাইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর । তিনি উপজেলা কৃষকলীগের সভাপতি।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, “শনিবার বিকেলে বারভবনে এ বিষয়ে জরুরী সভার আহবান করা হয়েছে। আমরা এ ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছি। এরমধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে সমিতির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচী গনমাধ্যমকে জানিয়ে দেয়া হবে।”

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “হাসপাতালে আহত আইনজীবী আনোয়ারকে দেখে এসেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।”

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:১২   ৩১০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ