ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে প্রয়াত দুই সাংবাদিকের কবর জিয়ারত করলো প্রেসক্লাবের সদস্যরা

বোয়ালমারীতে প্রয়াত দুই সাংবাদিকের কবর জিয়ারত করলো প্রেসক্লাবের সদস্যরা


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


বোয়ালমারীতে প্রয়াত দুই সাংবাদিকের কবর জিয়ারত করলো প্রেসক্লাবের সদস্যরা

ফরিদপুর: বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক নাজমুল হক নজীর এবং সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বোয়ালমারীর সাংবাদিকতা অঙ্গনের বিকাশ ও পেশাগত উৎকর্ষ সাধনে এই দুই প্রয়াত সাংবাদিকের অবদান অনস্বীকার্য। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরকালীন জীবনের শান্তি কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম। এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন, প্রয়াত সাংবাদিক নাজমুল হক নজীরের দুই ছেলে এবং প্রয়াত সাংবাদিক আমীরুল ইসলামের ভাগ্নেসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম মনিরুজ্জামান, ঢাকা টাইমস প্রতিনিধি আমির চারু বাবলু, সাংবাদিক ও লেখক জাহিদ হাসান চঞ্চল, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:০৬   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ