ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে গলায় কলা আটকে প্রাণ গেলো শিশুর

বাউফলে গলায় কলা আটকে প্রাণ গেলো শিশুর


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে গলায় কলা আটকে প্রাণ গেলো শিশুর

পটুয়াখালী: বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় বোন মরিয়মের (৭) সঙ্গে উঠানে খেলা করার সময় কলা খাচ্ছিল মোতালেব। হঠাৎ করেই সে বমি করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে মোটরসাইকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে জরুরি বিভাগে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শিশুর মা নাসরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিন মেয়ের পর একমাত্র ছেলে ছিল মোতালেব। ছোট দুই ছেলে-মেয়েকে কলা খেতে দিয়েছিলাম। এরপর কী হলো কিছুই বুঝে উঠতে পারিনি।
নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার আগেই সে শেষ নিশ্বাস ত্যাগ করে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবার থেকে জানানো হয়েছে কলা খাওয়ার সময় গলায় আটকে তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, হাসপাতাল থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২২   ৩১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ