ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে দেশি মাছ বিলুপ্তির পথে, দায়ী অতিরিক্ত কীটনাশক

পটুয়াখালীতে দেশি মাছ বিলুপ্তির পথে, দায়ী অতিরিক্ত কীটনাশক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালীতে দেশি মাছ বিলুপ্তির পথে, দায়ী অতিরিক্ত কীটনাশক

পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফল উপজেলায় ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। বর্ষার সময়ে এসব বিষাক্ত পদার্থ বৃষ্টির পানির সঙ্গে নদী-নালা ও খালে মিশে পানির জীববৈচিত্র্য নষ্ট করছে, যা মাছের প্রজনন ও জীবনচক্র ব্যাহত করছে।

স্থানীয় মৎস্য শিকারী ও সচেতন মহল জানান, একসময় এই অঞ্চলের খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর সেই মাছের দেখা মেলে না। পুঁটি, কৈ, শিং, মাগুর, পাবদা, টাকি, চিংড়ি, বাইম, বেলে ও গজার মাছের মতো দেশীয় প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্তির মুখে। এই মাছগুলো এখানকার মানুষের ঐতিহ্য ও জীবিকার সঙ্গে জড়িত। তিনি জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহ এবং টেকসই কৃষিনীতি গ্রহণের ওপর জোর দেন, নাহলে অদূর ভবিষ্যতে এই মাছগুলো পুরোপুরি হারিয়ে যাবে।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, রাসায়নিক পদার্থের কারণে মাছের সংখ্যা দিন দিন কমছে। মৎস্য অধিদপ্তর এসব মাছ ধরে রাখার জন্য বিভিন্ন পরামর্শ ও সহায়তা দিচ্ছে।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অধিক উৎপাদনের আশায় কৃষকরা রাসায়নিক ব্যবহার করছেন। তবে কৃষি বিভাগ কৃষকদের কীটনাশকের ব্যবহার কমাতে গাছের ডাল পুঁতে রাখা, আলোক ফাঁদ তৈরি এবং নিম ও মেহগনি পাতার রস ব্যবহারের পরামর্শ দিচ্ছে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ, জলাশয়ে পানি সংকট, অভয়াশ্রমের অভাব এবং অবৈধ জালের ব্যবহার মাছ কমে যাওয়ার প্রধান কারণ। তিনি জানান, উপজেলা প্রশাসন অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং মৎস্য আইন বাস্তবায়নে কাজ করছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪০:২৪   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ