ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপস, কলাপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপস, কলাপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপস, কলাপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী কৃষি খাতের আধুনিকায়নে BAMIS মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে।

প্রকল্পের সার্বিক সহযোগিতা করে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ, কারিগরি সহায়তায় ছিল রাইমস, আর অর্থায়ন করেছে জার্মান ফেডারেশন ফরেন অফিস। বর্তমানে প্রকল্পটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল ডি-মোর ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আব্দুল মুহিত। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন এবং পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম মজুমদার। কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।

প্রশিক্ষণের সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সেইভ দ্য চিলড্রেনের অফিসার সঞ্জিতা হালদার, রাইমসের সিনিয়র অফিসার আবহাওয়াবিদ মোঃ তানজিলুর রহমান এবং অ্যাপস ডেভলপার মোঃ খায়রুল ইসলাম অন্তর।

সভাপতির প্রাণবন্ত ফ্যাসিলিটেশনে ও অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশিক্ষণটি হয়ে ওঠে উৎসবমুখর ও ফলপ্রসূ। এতে দিনব্যাপী এই কর্মশালায় পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার।

জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, মিল অফিসার মারিয়া আক্তার জিন্তু, হিসাব ও মানব সম্পদ কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী প্রকল্প কর্মকর্তাগণ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী অংশীজন এবং সাংবাদিকসহ প্রায় ৪৫ জন অংশগ্রহণকারী।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৪   ২৯৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ