ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

পটুয়াখালী: পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে মহিউদ্দিনের স্ত্রী মারজিয়া আকতার জানান, কাজ শেষে ধানমন্ডির বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।
মহিউদ্দিন আহম্মেদের বড় ভাই আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলেও মহিউদ্দিন ছিলেন সবচেয়ে বেশি নির্যাতিত। তাকে বিএনপি-জামায়াতের ট্যাগ দিয়ে রাখা হয়েছিল। অথচ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়ে পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। সরকার পরিবর্তনের পর থেকে একটি মহল মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে যাচ্ছে।’
পটুয়াখালী শহরের মুসলিম পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মহিউদ্দিন আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালের পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামকে পরাজিত করে টানা দুইবার মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি দু’বার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন।
মেয়র থাকাকালে শহরের অধিকাংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে তিনি ‘শহরের উন্নয়নের রূপকার’ হিসেবে পরিচিতি পান। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৪৭   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ