ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় নিজ শয়নকক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া গৃহবধূ নাজমিন বেগম (৩৫) এর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে স্বামীর বাড়িতে মৃতের এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। বুধবার সকালে তাঁর শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, পরিবারের কিছু সদস্য ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

গৃহবধূর এ রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৮   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ