ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ৭৭পূজা মন্ডপে বিএনপি নেতা অর্থিক অনুদান

মঠবাড়িয়ায় ৭৭পূজা মন্ডপে বিএনপি নেতা অর্থিক অনুদান


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


মঠবাড়িয়ায় ৭৭পূজা মন্ডপে বিএনপি নেতা অর্থিক অনুদান

পিরোজপুর: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৭টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলা মিলনায়তনে এই অনুদান বিতরণ করা হয়। এআর মামুন খান ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭৭টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রণব রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন,মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান,মঠবাড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির,মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এমরান মুন্সি,মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল নেতা বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ।

এসময়ে মঠবাড়িয়া দঃ বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু সাওজাল বলেন এই উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই এই আর্থিক অনুদানে আমরা কিছুটা হলেও উপকৃত হবো।

বিএনপি নেতা এআর মামুন খান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি বছরের ন্যায় মঠবাড়িয়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:০৭   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ