ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অস্ত্রোপচারে সময় নবজাতকের পেট কেটে ফেলায় শিশুর মৃত্যু

অস্ত্রোপচারে সময় নবজাতকের পেট কেটে ফেলায় শিশুর মৃত্যু


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


অস্ত্রোপচারে সময় নবজাতকের পেট কেটে ফেলায় শিশুর মৃত্যু

বরগুনা: তালতলী উপজেলায় এক প্রসূতির অস্ত্রোপচারের সময় পেট কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮ টার সময় তালতলী উপজেলার ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। এঘটনার পর থেকেই চিকিৎসক পলাতক রয়েছে।
জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা মো. হৃদয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তার প্রসাব ব্যথা নিয়ে বুধবার তালতলী উপজেলার ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে রাত ৮টার সময় সীমা আক্তারের অস্ত্রোপচার করেন ওই হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান।

অস্ত্রোপচারের ৩ঘন্টা পর নবজাতককে স্বজনদের কাছে দেওয়া হলে তখন তারা নবজাতকের পেট কাটা দেখতে পান। কিছুক্ষণ পরে নবজাতকের মৃত্যু হয়। এসময় চিকিৎসকের নিকট মৃত্যুর কারণ জানতে চাইলে ডা. নুসরাত জাহান কোন সদোত্তর না দিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে নার্সসহ সকলে পালিয়ে যান।
নবজাতকের বাবা মো. হৃদয় হোসেন তার সন্তানের মৃত্যুর জন্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে এঘটনার বিচার দাবী করেন।
প্রসূতি সীমা আক্তারের মা রেবা বেগম অভিযোগ কওে বলেন, অপারেশনের পর শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয় চিকিৎসক ও সেবিকারা। পরে শিশুটির শরীরে রক্ত দেখতে পাই। এসময় গায়ের কাপড় খুললে পেটে ছুরির আঘাত দেখা যায়। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ এবং চিকিৎসকের নিকট জানতে চাইলে ডা. নুসরাত জাহান ও নার্সসহ সবাই ক্লিনিক ছেড়ে পালিয়ে যায়।
এবিষয়ে ক্লিনিকের মালিক মাসুম বিল্লাহ বলেন, শিশুটি শ্বাসকষ্টের কারণে মারা গেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।’
চিকিৎসক ডা. নুসরত জাহানের মোবাইল ফোনে একাধিক বার কল করেও বন্ধ পাওয়া যায়।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের সময় পেট কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইসলামী হাসপাতাল এন্ড ডায়গনিস্টি সেন্টারের কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। এবং হাসপাতালটি বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৬   ৬২ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ