ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

কালীগঞ্জে পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

গাজীপুর: কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহর ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ কালিগঞ্জ শাখা এই বৃত্তি প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মেধার স্বাক্ষর রাখা মোট ১৩০ জন ছাত্রছাত্রীর মাঝে এ বৃত্তির সম্মাননা বিতরণ করা হয়। পরীক্ষায় ১ম স্থান অধিকার করা শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার ও তৃতীয় স্থানকে ২ হাজার টাকার বিশেষ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই আমাদের ব্রত হওয়া উচিত। তিনি কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গাজী রুহুল আমীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাঈল হুসাইন মির্জা, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহর উপদেষ্টা মাওলানা মোকাররম হুসাইন এবং কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরী প্রমূখ।
বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৮   ২১৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ