ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির রাজ কাঁকড়া

জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির রাজ কাঁকড়া


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির রাজ কাঁকড়া

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন তিন নদীর মোহনা এলাকায় জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির রাজ কাঁকড়া। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলেদের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় কাঁকড়াটি উদ্ধার করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর আড়াইটায় লেম্বুর বন সংলগ্ন সমুদ্র সৈকতে সেটি অবমুক্ত করা হয়।
উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘আমাদের সদস্যরা সকালে লেম্বুর বন এলাকা থেকে কাঁকড়াটি উদ্ধার করেন। চিকিৎসা বিজ্ঞানে এটি অত্যন্ত মূল্যবান সম্পদ। এর বৈজ্ঞানিক নাম কার্টিনোকরপস রোটাংডিকরোডা। তিনি বলেন, এর রক্ত নীল। প্রায় ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে আজও প্রায় অপরিবর্তিত রূপে টিকে আছে বলে এদের ‘জীবন্ত জীবাষ্ম’ বলা হয়।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দেশে এ কাঁকড়ার ব্যবহার না থাকলেও বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে আছে।
এ প্রসঙ্গে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, “বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণ সবার দায়িত্ব। জেলেদের এ ধরনের কাঁকড়া শিকার থেকে বিরত রাখতে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:১৩   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ