ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


ফরিদপুর:
সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সালথা থানা হলরুমে এ সভার আয়োজন করে সালথা থানা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সভায় সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডলের সঞ্চালনায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলা শাখার সভাপতি সমীর সাহা, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, সালথা উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল ইসলাম, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪৫   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ