ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে এন্টিভেনম দেওয়ার মিনিট খানেকের মধ্যে রোগীর মৃত্যু

বোয়ালমারীতে এন্টিভেনম দেওয়ার মিনিট খানেকের মধ্যে রোগীর মৃত্যু


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


বোয়ালমারীতে এন্টিভেনম দেওয়ার মিনিট খানেকের মধ্যে রোগীর মৃত্যু

ফরিদপুর: বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইনতাজ মৃধার ছেলে। গতকাল রবিবার বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠ থেকে ছাগল আনতে গেলে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মৃধাকে রবিবার বেলা এগারোটার দিকে বাড়ির পাশের একটি মাঠ থেকে বিষধর সাপে কামড় দেয়। ঘন্টাখানেক পরে স্বজনরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর লক্ষণ ও কিছু পরীক্ষার পর নিশ্চিত হন সাপটি বিষধর। এরপর বেলা ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) দেয়া হয়। কিন্তু মিনিট খানেকের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, খলিল মৃধা নামের এক ব্যক্তিকে সাপে কাটার ঘন্টা খানেক পরে তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষার পর আমরা নিশ্চিত হই যে তাকে বিষধর সাপে কামড়েছে।

তিনি যখন হাসপাতালে আসেন তখনই মারাত্মক অসুস্থ ছিলেন। এরপর বমিও করেছেন। আমরা বিনামূল্যে তাকে এন্টিভেনম দেই। কিস্তু এন্টিভেনম দেয়ার মিনিট খানেকের মধ্যেই তিনি মারা যান।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৩:২৯   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ