ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনোনয়ন পাওয়ার আশায় একটি চক্র দলের ভাবমূর্তি নষ্ট করছে :সরফুদ্দিন আহম্মেদ সান্টু

মনোনয়ন পাওয়ার আশায় একটি চক্র দলের ভাবমূর্তি নষ্ট করছে :সরফুদ্দিন আহম্মেদ সান্টু


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


মনোনয়ন পাওয়ার আশায় একটি চক্র দলের ভাবমূর্তি নষ্ট করছে :সরফুদ্দিন আহম্মেদ সান্টু

বরিশাল -২ আসন: (উজিরপুর- বানারীপাড়া ) আসনের ধানের র্শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ও উজিরপুর উপজেলা বি এন পি সভাপতি এস নেতা সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেছেন , দলের মনোনয়ন পাবার আশায় একটি চক্র দলের ভাবমূর্তি নষ্ট করতেছেন। তিনি দলের নেতাকর্মীদের আবেগের পিছনে না ছুটে বিবেকের দিকে তাকানোর আহব্বান জানান। সরফুদ্দিন সান্টু নিজে দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার মানুষের পাশে সেবা করেছেন তার চাওয়া পাওয়ার কিছু নেই । ভবিষ্যতে তিনি সাধারন মানুষের পাশে থাকবেন।

দলের নেতাকর্মীদের উদ্যেশে  বলেন, ১৯৯৩ সাল থেকে তিনি বিএনপির হয়ে কাজ করে যাচ্ছেন । দলের উজিরপুর ও বানারীপাড়া উপজেলার এ পর্যন্ত ৩টি কাউন্সিল করেছেন। ওই কাউন্সিলে কেউ পদ পেয়েছেন আবার কেউ বঞ্চিত হয়েছেন সবাইকে খুশি করা সম্ভব হয়নি । দলের দু:সময় হাজারো নেতাকর্মীদের পাশে ছিলেন মামলার খরচ বহন করেছেন। দলের সবাই আমাকে পছন্দ করবেন এমন কথা নয় কেউ আমাকে অপছন্দ করতে পারেন তবে দলের ক্ষতি করবেন না দলের মনোনয়ন যে কেউ চাইতে পারে! কিন্ত অনেক মনোনয় প্রত্যাশিরা বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের হাতুড়ি দিয়ে পিটানো লোকজন নিয়ে শে-ডাউন করছেন এটা ভাল লক্ষন নয় তিনি ২৯ সেপ্টেম্বর দলের নেতাকর্মীদের সাথে এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন।

এই সময় দলের ইমেজ নষ্ট না হয় এমন কাজ করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন। তিনি আরও বলেন বিগত আওয়ামী লীগের আমলে দলের অনেক নেতাকর্মী তাদের সাথে আতাত করে তারা দেখিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন আমি সংগঠনের গুরুত্বপূর্ন পদে তাদের রাখিনি। তবে তাদের দল থেকে বহিস্কারও করিনি তাদের ভাল হবার সুযোগ দিয়েছি তারা এখন সড়যন্ত্র করছে । জনগন সব নেতাদের সম্পর্কে অবগত রয়েছেন তাদের ভোটেই নির্বাচিত হতে হবে।

তাই সকল নেতাকর্মীদের মনে রাখতে হবে আপনার পাশে দাড়িয়ে ভরসা দেয়ার নেতা কে আপনার সামনে দাড়িয়ে পথ দেখানোর ব্যাক্তি কে? ভবিষ্যতে আপনার সব কিছু নির্ভর করবে একজন ভাল নেতার অদর্শে ভাল কাজ করা। আগামী নির্বাচনে সকলে একত্রিত হয়ে কাজ করলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি আরও বলেন উজিরপুর ও বানারীপাড়ার বিএনপি এখন অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী সংগঠন তৃর্নমূলের নেতাকর্মীরা বেশ সচেতন ও সক্রিয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৯   ১০৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ