ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিকআপের ধাক্কায় ভেঙে গেল অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

পিকআপের ধাক্কায় ভেঙে গেল অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


পিকআপের ধাক্কায় ভেঙে গেল অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

পিরোজপুর: কাউখালীর কঁচা নদীয় উপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে এক বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিপিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাচ্ছিল ।অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়।

এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং ব্রীজের একপাশ সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই সেতুর ওপর ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দেখা যায়। দ্রুতগতির কারণে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটছে। এ বিষয়ে সেতুর রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভেঙে যাওয়া রেলিং দ্রুত সংস্কার করা হবে। আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। বাংলাদেশ-চীন যৌথ অর্থায়নে নির্মিত এই সেতুটি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫২:০৮   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ