ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জামায়াত ইসলামীর উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপন

জামায়াত ইসলামীর উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


জামায়াত ইসলামীর উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপন

পটুয়াখালী: পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও দর্শনীয় এলাকায় পর্যটক ও সাধারণ মানুষকে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপন,ছায়ার জন্য বটগাছ, ও ওষুধিও গাছের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কুয়াকাটা পৌরসভা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমুদ্রের মাঝে জেগে উঠা অপরূপ সৌন্দর্য চর বিজয় (দ্বিতীয় সেন্টমার্টিন)এলাকায় দুই হাজার তালগাছ, খেজুর গাছ, বটগাছ ও ঔষধিও গাছ রোপন এর কর্মসূচির উদ্ভোদন করেন। এসময় নেতাকর্মীরা সমুদ্রের মাঝে জেগে ওঠা চর বিজয় কয়েক হাজার তালের বিচি রোপন করেন।
উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর জামায়াতের সাবেক আমির ও মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈনুল ইসলাম মান্নান, প্রচার সম্পাদক আঃ কাদির মিয়া,৬ নং ওয়ার্ড সভাপতি বশির আল হেলাল, পৌর যুব সহ-সভাপতি আলাউদ্দিন মুসুল্লি,ফিরোজ আহমেদ বুলবুল, মোঃ আঃ মুছা,ডাঃ হালিম সহ স্থানীয় জামায়াত ইসলামী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চর বিজয় দুই হাজার এবং কুয়াকাটা পৌরসভায় ১০ হাজার গাছ রোপন করবে এই কর্মসূচির আওতায়। এছাড়াও লেম্বুরবন, গঙ্গামতি এলাকায় তাঁদের বিভিন্ন ফলজ, বনজ ও ঐষধিবগাছ রোপনের কর্মসূচিও নিয়েছে তাঁরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:০৯   ৩৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ