ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কিশোর নির্যাতনকারী জলিল আটক

কিশোর নির্যাতনকারী জলিল আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


কিশোর নির্যাতনকারী জলিল আটক

পটুয়াখালী: দুমকিতে সংবাদ প্রকাশের পর কিশোরকে হাত- পা বেঁধে নির্যাতনকারী জলিল সিকদার(৫৫) কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। বুধবার নির্যাতনের বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।এ বিষয়ে নির্যাতিত কিশোরের বাবা বশির মল্লিক অভিযুক্ত জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত দুই- তিনজনের নামে মামলা করেন।
উল্লেখ্য যে গত রোববার সন্ধ্যায় চুরির অভিযোগে চরবয়েড়া গ্রামে এক কিশোরকে হাত- পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে জলিল সিকদার ও তাঁর দুই স্ত্রীসহ চার- পাঁচজন। এর পর ওই কিশোরকে পুলিশে দেয়। উক্ত নির্যাতনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, ‘থানায় মামলা করেছি। প্রধান আসামি আটক হয়েছে। আশা করছি উপযুক্ত বিচার পাবো।’
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগী ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:০৫   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ