ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর: কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় কালিগংগা নদীর পাড়ে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে, কালিগংগা নদী থেকে বালু ইজারাদাররা বেআইনিভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবৈধভাবে নদীর পাশ থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ভিটেবাড়ি,ফসলী জমি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নটি এখন বিলীন হবার পথে। এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন।

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।

এ সময় বক্তব্য রাখেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, হুমায়ুন কবির, মোহাম্মদ আল-আমিন, সোনালী রানী, শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, কালিগংগা নদী থেকে বালু ইজারাদাররা নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন না করে সয়না রঘুনাথপুর ইউনিয়নের গা ঘেষে মাটি কেটে নিয়ে যাচ্ছে ফলে উক্ত ইউনিয়নটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ইউনিয়নটি একসময় মানচিত্র থেকে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু ঘরবাড়ি সহ ফসলী জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের টেন্ডার যেখানে আছে সেখান থেকে বালু উঠাতে হবে ।নদীর পার থেকে যেন বালু উত্তোলন না করা হয়।

বক্তার আরো বলেন, সরকারের নজরদারির অভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ছোট হয়ে আসছে উক্ত ইউনিয়নটি। এখনই যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় ভবিষ্যতে বৃহত্তম আন্দোলনের করবে মানববন্ধনকারীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪১   ২৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ