ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লালমোহনে মানববন্ধন

ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লালমোহনে মানববন্ধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লালমোহনে মানববন্ধন

ভোলা: ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচেটিয়া অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে “বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান সমন্বয়করে নেতৃত্ব প্রদান করেন মো. আবুল হাসান।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ফরিদ উদ্দিন, প্রফেসর আবুল কালাম, প্রফেসর মিজানুর রহমানসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে যোগ্যতাসম্পূর্ণ লোকবল নিয়োগ না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে।
এছাড়া বক্তারা বিভিন্ন দাবী জানান, দাবীগুলো হলো: ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ দ্রুত বাতিল করতে হবে। দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয় করতে হবে। যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও দ্রুত ও কার্যকর ভূমিকা রাখা জরুরি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাকরিপ্রত্যাশি তরুণ, শিক্ষিত বেকার যুবক, ব্যাংকের গ্রাহক ও সচেতন নাগরিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৯:৩২   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ