ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা

কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা

পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন পড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রবীনদের সম্মান করা আমাদের সকলের উচিত,তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। আমরাও একদিন বৃদ্ধ হব এই কথাটি সবার মাথায় রাখা উচিত। প্রবীণদের ভালো রাখার দায়িত্ব আমাদের সকলেরই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:১৩   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ