ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন

লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন

ফরিদপুর: সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মধুখালী উপজেলা সার বিক্রেতা সমিতি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন, মধুখালী থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করতে হবে। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাদের ব্যবসা চালু রাখতে প্রয়োজনীয় নিবন্ধন বা অনুমোদনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

মানববন্ধনে মধুখালী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোঃ জাকির হোসেন লিটন বলেন, “সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হবে এবং তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা হবে। এই ঘোষণায় সার বিক্রেতা পরিবারের প্রায় ৪৪ হাজার মানুষ দুশ্চিন্তায় পড়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সার সরবরাহ করছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা টিকিয়ে রেখেছি। সার সিন্ডিকেটের বিরুদ্ধেও আমরা লড়াই করেছি। অথচ সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আমাদের ব্যবসা ও পরিবার—দুই-ই বিপদের মুখে পড়বে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করা হলে সার সরবরাহে মারাত্মক বিপর্যয় ঘটবে। এর প্রভাব পড়বে দেশের কোটি কৃষকের ওপর।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সার বিক্রেতা সুব্রত দাস, মোঃ রফিকুল ইসলাম মুকুল, রফিকুল ইসলাম, আবুল খায়ের, ইব্রাহিম মুন, খায়রুল ইসলাম, আব্দুল লতিফসহ অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:০৩   ৩৪৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ