ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিশুকে কুপিয়ে হত্যার পর গাছের মগডালে যুবক

শিশুকে কুপিয়ে হত্যার পর গাছের মগডালে যুবক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


শিশুকে কুপিয়ে হত্যার পর গাছের মগডালে যুবক

পটুয়াখালী: দশমিনা উপজেলায় সবুজ মৃধা (৩০) নামের এক যুবকের এলোপাতাড়ি কোপে সাফায়েত হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাফায়েত মৃধা বাড়ীর জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন, মইন হাসান (৮), বাবুল সরদার (৪৭), পঞ্চমালী সরদার (৪৭), নাছিমা (৩২), মরিয়ম বেগম (২৮)।
অভিযুক্ত যুবক সবুজ মৃধা বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের আবু মৃধার ছেলে। তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবুজ মৃধা গ্রামের একটি বাড়ির উঠানে প্রবেশ করে। এ সময় তার হাতে দা ছিল। সেই দা দিয়ে ওই বড়ির উঠোনে যাকে সামনে পেয়েছে তাকেই কোপাতে শুরু করে। তার এলোপাতাড়ি কোপে অন্তত ৬ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলে সবুজ মৃধা গাছের মগডালে উঠে পড়ে।
অন্যদিকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে সাফায়েত হোসেন, মরিয়ম ও মুইন হাসানকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বরিশাল নেওয়ার পথে বাউফল উপজেলার বগা এলাকায় সাফায়েতের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা কবির চৌকিদার জানান, সবুজ মৃধা ওরফে মনির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। কখন যে কি করে তা বোঝা যায়না। আজ সন্ধ্যায় একটি বাড়িতে ঢুকে মহিলা, পুরুষ ও এক শিশুসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বাড়ির লোকজন ডাক-চিৎকার করলে আমরা দৌড়ে গিয়ে কয়েকজন তাকে ধরতে দাওয়া করি। তখন সে একটি গাছের উপরে উঠে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে গাছ থেকে নামানো হয়।
দশমিনা সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের অধিনায়ক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবুজ মৃধাকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য ৪টি চাম্বুল গাছ কেটেছি। কিন্তু সে অন্য একটি গাছের মগডালে উঠে পড়ে। প্রায় ৪ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করতে সক্ষম হই।
দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সবুজ মৃধা একটি লম্বা চাম্বুল গাছের মগডালে অবস্থান করছিল। দশমিনা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪ ঘন্টা পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৬:৫৬   ৩৬৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ