ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে মা ইলিশ সংরক্ষন অভিযান জেলেদের হামলা

দুমকিতে মা ইলিশ সংরক্ষন অভিযান জেলেদের হামলা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


দুমকিতে মা ইলিশ সংরক্ষন অভিযান জেলেদের হামলা

পটুয়াখালী: মা ইলিশ শিকার রোধে পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের দিকে আক্রমণ চালায়। পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
হামলার কারণে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান টিমকে উদ্ধার করে।
উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:২২:২৫   ৩২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ