ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় যুবদলের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

সালথায় যুবদলের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


সালথায় যুবদলের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামছেন এ খবরে উচ্ছ্বাসে মেতে উঠেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটঘর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গৌড়দিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ শেষে গৌড়দিয়া বাজারে এসে শেষ হয়।

এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজ খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাঠে নামছেন এ খবর আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষ আবারও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে। সালথা যুবদল যে কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে থাকবে।

সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজ খান এর পরিচালনায় আনন্দ শোভাযাত্রা ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ আটঘর ইউনিয়ন বিএনপি পাঁচ নং ওয়ার্ড সভাপতি মুরাদ মাতুব্বর,সালথা উপজেলা যুবদল নেতা সাফিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাহেব খান, হাসমত আলী খান, জাহাঙ্গীর, শাহজাহান খান, মোজাফফর, কামরুল,জামির খান, হাফিজুর খান,সুমন খান,জামাল ফকির, সিদ্দিক খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপি ও অঙ্গসংগঠনের এমন উৎসবমুখর পরিবেশে এলাকায় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৪৮   ১৬৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ