ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » র‌্যাবের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২ ,আহত ৩০

র‌্যাবের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২ ,আহত ৩০


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


র‌্যাবের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে শিশু নিহত ,আহত ২২

পটুয়াখালী:  র‌্যাবের মিনিবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন র‌্যাব সদস্য সহ অপর এক র‌্যাব সদস্যের শিশু সন্তান নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন র‌্যাবের সদস্য এ,এস আই আ: আলীম এবং র‌্যাব সদস্য এস আই প্রসেনজিৎ এর ৩ বছরের ছেলে শিশু প্রিয়ম।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাব-৮ এর একটি মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং গাড়িতে থাকা ২২ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় র‌্যাবের গাড়িটিতে ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক বেলাল উদ্দিন বলেন,“আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
পটুয়াখালী-বরগুনার র‌্যাব -৮এর কোম্পানি কমান্ডার স্কোয়ড্রন লিডার রাসেদ জানান, দুর্ঘটনায় গাড়িতে থাকা র‌্যাবের ৩০ জনসদস্যই আহত হয়েছেন। প্রথমে তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৭ জনকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪১   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ