ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ

কালীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


কালীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ

গাজীপুর: কালীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বক্তারপুর ইউনিয়ন মহিলা বিভাগীয় সেক্রেটারী উম্মে হানী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির হাজী মো. আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ তাসলিমা হাকিম, পৌরসভা মহিলা সেক্রেটারী রোকেয়া আক্তার, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান প্রমুখ। সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ চার শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান হলো মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। এই বিধানের অনুসরণ এবং করণের মাঝে রয়েছে শান্তি স্বস্তি নিরাপত্তা উন্নয়ন এবং অগ্রগতি। নারী পুরুষ নিয়েই মানব সভ্যতা। হযরত আদম এবং হাওয়া (আ.) এর মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়। আজকে প্রগতিশীল আধুনিক সভ্যতার নামে নারী পুরুষের সমান অধিকার এবং নারীদের অবাধ বিচরণের কথা বলে মূলত কৌশলে নারী পুরুষের মাঝে বিভাজন সৃষ্টি করে মানব সভ্যতাকে ধ্বংস করার ঘৃণ্য অপপ্রয়াস চালানো হচ্ছে।

ইসলাম নারী পুরুষ প্রত্যেকের ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে একটি ভারসাম্য পূর্ণ স্বস্তির পরিবার এবং সমাজ উপহার দিতে চায়। জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীদের ইজ্জত সন্মানের গ্যারান্টি পাবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভ করবে। নারীদের প্রতিটি ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৭   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ