ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫


পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

পটুয়াখালী: বাউফলে পুলিশ দেখে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় পুলিশের স্পিডবোড দেখে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান নিখোঁজ হন। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় দরজি।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পুলিশের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে তিন জেলেকে আটক করেছিল। উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ সদস্য স্পিডবোটে করে ওই তিনজনকে ফাঁড়িতে পৌঁছে দেন।

পুলিশ সদস্যরা আবার স্পিডবোটে করে ফিরে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাঁপ দেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৯   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ