ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে হত্যা মামলার আসামি রমেশ মাঝি গ্রেপ্তার

বাউফলে হত্যা মামলার আসামি রমেশ মাঝি গ্রেপ্তার


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


বাউফলে হত্যা মামলার আসামি রমেশ মাঝি গ্রেপ্তার

পটুয়াখালী: শাহ আলম হত্যা মামলার আসামি রমেশ মাঝি কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর জেলার মৌকরন বাজার এলাকা থেকে র‍্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার রাশেদ আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ আলমের ছাগল গোবিন্দ ঘরামীর জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহ আলম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আসামিরা পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে আনার জন্য আমরা পটুয়াখালী যাচ্ছি। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫২   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ