ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী: বাউফলে ধুলিয়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ইমরান হাওলাদার (২৫)-এর মালিকানাধীন ‘মা টেলিকম’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে তারা।

ইমরান বাড়ি ধুলিয়া ইউনিয়নে তার পিতার নাম সোবাহান হাওলাদারের।

ভুক্তভোগী ছাত্রী বলেন, “আমি রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে গিয়েছিলাম। হঠাৎ ইমরান কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হলে সে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমি ভয় পেয়ে দোকান থেকে দৌড়ে বের হয়ে আসি।”

সহপাঠী রাফি বলেন, “আমাদের সহপাঠী ছবি তুলতে গেলে দোকানদার তাকে কুপ্রস্তাব দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমরা এই ঘটনার৷ সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযুক্ত ব্যবসায়ী ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে কুপ্রস্তাব দেইনি। কয়েকজন ছবি তুলতে এসেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৪২   ২৪৮ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক
অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা
নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী



আর্কাইভ