ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নেত্রকোণা: কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“দুর্যোগে প্রস্তুতি, নিরাপত্তাই হোক অভ্যাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, শিক্ষক একে এম শাহজাহান কবীর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মাহমুদুল হাসান ও মুনির হোসেন প্রমুখ।

সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৩৯   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ