ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর: কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে র‌্যালিটি শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। এই সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন ভূইয়া, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক জীবন চন্দ্র ধর, সাংবাদিক মোহাম্মদ নোমান, শিক্ষার্থী লামিয়া আক্তার প্রমুখ।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, মানব সৃষ্ট ও প্রাকৃতিকভাবে দুর্যোগ সৃষ্টি হয়। এই দুর্যোগ মোকাবেলায় মহড়া ব্যাপকতা বাড়ানো দরকার। পাশাপাশি গণসচেতনতা দরকার। ঘরবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে আগুন লাগলে কিভাবে নিভানো যায় সেই কৌশল শিখতে ফায়ার সদস্যদের মহড়ার মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করা হবে। পুরো এলাকাকে সুরক্ষিত করার লক্ষ্যে কাজ করতে হবে।
আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৬   ২৫৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ