ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

ভেড়ামারায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


ভেড়ামারায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

কুষ্টিয়া: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।” দিবসটি উপলক্ষে সোমবার ভেড়ামারা উপজেলা চত্বরে র‌্যালি ও দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‌

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে। মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, সমবায কর্মকর্তা নাজবিন নাহার, আব্দুর আহাদ, সাদ্দাম হোসেন, সহ কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ধরনের মহড়াগুলো অগ্নি-নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সবার এ সম্পর্কে ধারণা থাকা দরকার। সবাই যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১২   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ