ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে নিখোঁজের ৬৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

বাউফলে নিখোঁজের ৬৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


বাউফলে নিখোঁজের ৬৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: বাউফলে নিখোঁজের ৬৪ ঘন্টা পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার সকাল ৯ টায় তেতুঁলিয়া নদীর বাতির খাল এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিষিদ্ধ মা ইলিশ কিনে নদীতে টহলের পুলিশের স্পিডবোর্ড দেখে ট্রলার থেকে ঝাঁপ দিয়ে নদীতে নিখোঁজ হয় রাসেল। নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে রাসেল। তিনি পেশায় একজন দর্জি।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায় , নিহত রাসেলসহ চারজন শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা দিকে কয়েক হালি ইলিশ মাছ নিয়ে কালাইয়া ফেরার পথে নৌ পুৃলিশের টহলরত একটি দল স্প্রিডবোট তাদের ঘিরে ফেলে। এ সময় রাসেল নদীতে ঝাঁপ দেয়। অপর দুইজন পাশ থাকা খেয়া নৌকায় লাফ দিয়ে চলে যায় । এ সময় ট্রলারের চালক রাকিব ট্রলারেই থাকে।
ট্রলার চালক রাকিবের অভিযোগ, তিনি রাসেলকে খোঁজার জন্য পুলিশকে বারবার বললেও পুলিশ কোন গুরুত্ব না দিয়ে বলেন , ও সাঁতরিয়ে উঠে যাবে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও রাসেলকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তেতুঁলিয়া নদীর বাতির খাল এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। এ সময় পরিবারের লোকজন সনাক্ত করেন। পরে নৌ পুলিশ রাসেলের মরদেহ উদ্ধার করে।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন অভিযোগ অস্বিকার করে বলেন,‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তাদের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে মো. ইউনুচ, মো. লোকমান ও মো. মোশারেফ নামের তিন জেলেকে আটকের পর উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ স্পিডবোটে করে ফাঁড়িতে পৌঁছে দিয়ে আবার নদীতে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়। পরে স্পিডবোড থামিয়ে রাসেলকে উদ্ধারের চেষ্টা করে।’

তিনি আরও বলেন, রাসেলকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও নৌ পুলিশের একটি দল অনেক চেষ্টা করেও খুঁজে পায়নি।গত মঙ্গলবার সকালে তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

এ বিষয়ে নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আল মামুন জানান,মৃত রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় তাকে রাসেলের পরিবারের কাছে লাশ দেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:০৩   ১০২ বার পঠিত  |            

----





বরিশাল থেকে আরও...


পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী
পটুয়াখালীর সংরক্ষিত বন ঘিরে অবৈধ দখল বাণিজ্যে
কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
দশমিনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ



আর্কাইভ