ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায় ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মনপুরায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায় ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


মনপুরায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায় ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ভোলা: ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায়ের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষকরা। উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা দাবি আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ ও মানববন্ধন করে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মনপুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসময় তারা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে। মানববন্ধনে এমপিওভুক্ত শিক্ষকদের সাথে সকল বৈষম্য দুর করে ন্যায্য দাবীগুলো মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষকরা। পাশাপাশি ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায়ের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান তারা।

মানবন্ধন শেষে শিক্ষকদের সাথে সতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। তিনি শিক্ষকদের সমস্যা, দাবী-দাওয়া ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে পরামর্শ গ্রহন করেন। এবং সরকারের উচ্চপর্যায়ে শিক্ষকদের কথা তুলে ধরার আশ্বাস দেন।

এসময় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মনপুরা ফাজিল/ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমীমুল ইহসান জসিম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন, উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সামসুদ্দিন। মতবিনিময় সভায় সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪১   ১৮২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ