ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় জলবায়ু ঋণ বাতিলের দাবি

কলাপাড়ায় জলবায়ু ঋণ বাতিলের দাবি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় জলবায়ু ঋণ বাতিলের দাবি

পটুয়াখালী: কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‍্যালী অনুষ্ঠিত। এতে ক্ষতিপূরন দাও এবং ন্যায্য রূপান্তর এখনই, স্লোগানের মধ্য দিয়ে জলবায়ু ঋণ বাতিল করার দাবি জানিয়েছে অংশগ্রহণকারীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন করা হয়। এখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য কলাম লেখক মোহাম্মদ গোলাম নবী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

পরে পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাইকেল র‍্যালী শহর প্রদক্ষিণ করা হয়। সাইকেল র‍্যালীতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন প্রদর্শন করা হয়।

পরিবেশে বাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে পরিবেশ কর্মী, শিক্ষক, উন্নয়ন সংগঠক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বক্তারা জলবায়ু ঋণ বাতিল করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এখনই ন্যায্য রূপান্তরের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ায় কয়লা দূষণ বন্ধের দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৮   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ