ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে:মেজর হাফিজ

আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে:মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে:মেজর হাফিজ

ভোলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়মীলীগ হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এদেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। আর একটা কাজ করেছে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে। আজব আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে করেছে।

তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিকদল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন তাদের মানিলন্ডারিং এর জন্য আন্তর্জাতিক ভাবে বিচার শুরু হয়ে গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে লালমোহন উপজেলা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, নির্বাচনি সহিংসতা এদেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা তিনি গত ১৬ বছর সকল নির্বাচনে চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনাই। আওয়ামীলীগের শাসন আমলে বাংলাদেশ ছিলো ভারতের একটি অঙ্গরাজ্য। আওয়ামীলীগের কাজ ছিলো ভারতীয়দের পূজা করা। তাদের সকল চাওয়াপাওয়া পূরণ করা। শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসন আমলে কেবল মাত্র দু:শাসনই আমরা পেয়েছি।

ওদের একমাত্র কাজ ছিলো দেশের সম্পদ লুটপাট করা। দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে তার জন্য তার হত্যালীলা শুরু হরে। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামীলীগ সরকার করেছে।

লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদ কামরুজ্জামান বাবুলসহ উপজেলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৫৪   ২০৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ