ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৩ জেলের অর্থদণ্ড

লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৩ জেলের অর্থদণ্ড


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৩ জেলের অর্থদণ্ড

ভোলা: লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের উদ্যোগে তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করা হয়।

এছাড়া জব্দ করা হয় ২০ হাজার মিটার অবৈধ জাল এবং বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ। পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে মাছ। এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দসহ বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশের সদস্য এবং মৎস্য দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৩   ৩৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ