ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ইলিশ শিকারে মরিয়া জেলেরা,প্রশাসনের দায়সারা অভিযান

কাউখালীতে ইলিশ শিকারে মরিয়া জেলেরা,প্রশাসনের দায়সারা অভিযান


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


কাউখালীতে ইলিশ শিকারে মরিয়া জেলেরা,প্রশাসনের দায়সারা অভিযান

পিরোজপুর: কাউখালীতে ধামছে না মা ইলিশ নিধন। কর্তৃপক্ষের দায়সারা অভিযানের ফলে মা ইলিশ নিধন বন্ধ হচ্ছেনা। উপজেলার সন্ধা, কঁচা, কালীগঙ্গা, চিরাপাড়া, গাবখান সহ বিভিন্ন নদী ও শাখা-প্রশাখায় জেলেরা নিষিদ্ধ সময় অবৈধভাবে জাল দিয়ে নির্বিচারে মাছ নিধন করে যাচ্ছে। উপজেলা প্রশাসন ও মৎস কর্মকর্তা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে।

এরপরেও উপজেলার চিরাপাড়া, বেকুটিয়া, মেঘপাল, হরিনধারা জোলাগাতি, ফলোইবুনিয়া, গাজীরহুলা, শিয়ালকাঠি, পাঙ্গাসিয়া,বাদামতলা, গন্তব্য, সয়না ,সুবিদপুর, আমরাজুড়ি, আশোয়া, গোপালপুর সহ বিভিন্ন এলাকায় রাতে কিংবা অতি ভোরে অবৈধভাবে ধরা মাছ গ্রামে গ্রামে বিক্রি করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে নদীতে ঘুরে খোঁজ খবর নিলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, নদীতে তেমন কোন কঠোর অভিযান না থাকায় সুযোগ বুঝে নিয়মিত পানির নিচে জাল ডুবিয়ে মাছ ধরছেন।

মাছগুলো সতর্কতা অবলম্বন করে গ্রামে গ্রামে কমদামে বিক্রি করছে জেলেরা। এ ব্যাপারে কাউখালী উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মৎস অফিসে জনবল সংকট রয়েছে। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মিটার সুতার জাল ও ৪টি মাছ ধরার নৌকা ধ্বংস করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৫ জনকে জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৮   ২২০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ