ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দলিল লেখককে মারধর,থানায় মামলা

কাঁঠালিয়ায় দলিল লেখককে মারধর,থানায় মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় দলিল লেখককে মারধর,থানায় মামলা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক দলিল লেখককে দলিল লেখানোর কথা বলে ডেকে নিয়ে মারধর রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আহত দলিল লেখকের স্ত্রী মানজিলা জাহান নিপা বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্টান্ডের একটি হোটেলের মধ্যে ওই দলিল লেখকের ওপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত দলিল লেখক জাহিদুল আহসান মিজান (৪৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে। মামলার বিবরণে জানাগেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের সোহেল হাওলাদারের সাথে বিরোধ চলছে দলিল লেখক জাহিদুল ইসলামের।

গত বৃস্পতিবার বিকেলে একটি মোবাইল ফোন দিয়ে দলিল লেখানোর কথা বলে উপজেলা সদরে বাসস্টান্ডের মামুনের হোটেলে আসতে বলে। দলিল লেখক ওই হোটেলে গেলে পূর্ব শক্রতার জেরে জাহিদুলকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আসামীরা। এসময় তার সাথে থাকা নগদ এক লক্ষ ষাট হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

আসামীদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার ওসি মংচেলনা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৩   ৪৩৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ