ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিস্কার করলো স্প্রেইড হিউম্যান সংগঠন

বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিস্কার করলো স্প্রেইড হিউম্যান সংগঠন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিস্কার করলো স্প্রেইড হিউম্যান সংগঠন

পটুয়াখালী: বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেছে এ সংস্থাটি। শনিবার সকালে সংগঠন স্প্রেইড হিউম্যান বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেছে।

স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি সাংবাদিকদের বলেন, স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। আমরা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখেছি, সত্যি বলতে চিকিৎসা নেয়ার অনুপযোগিতা হয়ে পরেছে। বিভিন্ন জায়গায় জঙ্গল, অপরিচ্ছন্ন, ময়লা জমাট হয়ে আছে এবং দুর্গন্ধে রুগীরা আরো অসুস্থ হয়ে পরছে। তাই স্প্রেইড হিউম্যানিটি’র পক্ষ থেকে কিছু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। তবে এতেই সমাধান হবে না এ জনস্বার্থের চিকিৎসালয়। আমি মনে করি হাসপাতালের কর্মচারীদের সঠিক ভাবে কাজে লাগাতে পারলে এবং প্রয়োজন ব্যবস্থা নিতে পারলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।

স্প্রেইড হিউম্যানিটি সবসময় মানুষের পাশে দাড়িয়েছি এবং ভবিষ্যতেও দাড়াবো, তাই সকল মানবিক মানুষদের কাছে স্প্রেইড হিউম্যানিটি’র কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা প্রয়োজন।আমরা আশা করবো সকল সামাজিক ও মানবিক ব্যাক্তিগণ আমাদের স্প্রেইড হিউম্যানিটির পাশে দাঁড়াবে।।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক, তানভীর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, মিজানুর রহমান ইমরান, লিজা আক্তার, সদস্য- সাইমুন, মেহেদী, আরাফাত ইসলাম,মোশাররফ, আয়শা আক্তারসহ সংগঠনের সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৫   ৩৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ