ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খানের সাংবাদিকদের সাথে মতবিনিময়


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

পিরোজপুর: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর শনিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এ মতবিনিময় সভা করেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এই যুবদল নেতা বলেন, আমি দলীয় এবং সকলের সমর্থন পেলে এবং নির্বাচিত হলে মঠবাড়িয়াকে সর্বপ্রথম বেকার মুক্ত এবং নারীদের স্বাবলম্বী করার অগ্রণের ভূমিকা পালন করবো।আমি আপনাদের এই জনপদের সন্তান আমি আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে এসেছি।
বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আমাকে যদি বিএনপি ধানের শীষে মনোনিত প্রার্থী করেন তাহলে আমি এই জনপদে উন্নয়নে কাজ করব। গত ১৭ বছরে মঠবাড়িয়া মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি মঠবাড়িয়া কোন নেতা মঠবাড়িয়ার মানুষদের কল্যাণে কাজ করেনি বরং তারা খাল দখল,ডিসিয়ার বানিজ্য,মাদক ব্যবসা করে।
এ সময় তিনি মঠবাড়িয়ার সার্বিক সমস্যার কথা তুলে ধরে বলেন, পর্যায়ক্রমে আপনাদেরকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করব।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা তাহসিন জামান রোমেল, শাহীন রেজা, আবু হানিফ হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৫২   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ