ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ভোলা: লালমোহন উপজেলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরো ৪ যাত্রী। নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
জানাগেছে, রোববার সকালে যাত্রীবাহী একটি সিএনজি চরফ্যাসন থেকে ভোলার দিকে যাচ্ছিল। সিএনজিটি লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী মো. কবির হোসেন। তবে ঘটনার পর ট্রাক ও সিএনজির চালক পালিয়ে যান। এছাড়া স্থানীয়রা সিএনজির আরো ৪ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১০:০৮   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ