ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় কৃষি ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধণ

আলফাডাঙ্গায় কৃষি ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গায় কৃষি ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধণ

ফরিদপুর: আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) আলফাডাঙ্গা শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নতুন ভবনে এই কার্যক্রম শুরু করা হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর বাজারের হাসপাতাল রোডের তাহেরা-রাশেদ ভবনের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার নাজমুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ফকির ও ফরিদপুর মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রশীদ মোল্যা।

বক্তারা ​বলেন, নতুন ভবনে স্থানান্তরের ফলে আলফাডাঙ্গা শাখার কাজের গতি বাড়বে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনে গ্রাহকরা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। বিশেষ করে কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষকদের জন্য কৃষি ঋণ ও অন্যান্য পরিষেবা প্রদান আরও সহজ হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এসময় সিনিয়র অফিসার খুরশীদ আলম, ব্যংকের কর্মকর্তা আশরাফুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমশের আলম টিটো, স্থানীয় তাহেরা রাশেদ লিট্স এঞ্জেলস স্কুলের সহকারী শিক্ষক রাবেয়া চৌধুরী প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন,কৃষি ব্যংকের ঊধ্বর্তন কর্মকর্তা সুমাইয়া আক্তার ও মাহাবুবুর রহমানসহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, বিপুল সংখ্যক গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৮   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ