ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় ১১ জেলে আটক, জাল জব্দ

গলাচিপায় ১১ জেলে আটক, জাল জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫


গলাচিপায় ১১ জেলে আটক, জাল জব্দ

পটুয়াখালী: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য অফিস সূত্র জানায়, অভিযানে ১১ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটক জেলেদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী এলাকায়।
অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। এসময় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

আটকদের মধ্যে ৪জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড, ১জনকে ১০ হাজার টাকা জরিমানা, ২জনকে নিয়মিত আদালতে প্রেরণ এবং ৪জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জেলেদের ছোঁড়া ইট-পাথর প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জেলেদের আটক করেন।

তিনি আরও বলেন, জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর, নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:১৭   ২২০ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ