ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সিসা দূষণ রোধে মানববন্দন

কাঁঠালিয়ায় সিসা দূষণ রোধে মানববন্দন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় সিসা দূষণ রোধে মানববন্দন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় সিসার বিষক্রিয়া প্রতিরোধে সচেনতা বাড়াতে ও সরকারকে এ বিষয়ে আইন প্রয়োগ করার দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচী পালন করা হয়।পরিবেশবাধী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এ সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এতে সহযোগীতা করেন ইউনিসেফ বাংলাদেশ।

র‌্যালীতে শিক্ষার্থী,স্বেচ্ছাসেবী সংগঠন,যুব ও সুশীল সমাজ, স্থানীয় এনজিও, পরিবেশবাদী এবং সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা এতে অংশ নেয়। বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে শেষ হয়। পরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ গ্রহনকারিরা সিসা দুষণ প্রতিরোধমূলক ব্যানার ফেস্টুন প্লাকার্ড বহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট উপজেলা সমন্বয়কারি ইমরান হোসেনসহ অনেকে।

বক্তরা বলেন, সারা বিশ্ব প্রতি বছর অক্টোবর মাসে আর্ন্তজাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত হয়ে আসছে। জাতিসংঘের বিশ^ স্বাস্থ্য সংস্থার আহবানে এ বছর ১৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহটি পালন করা হবে। সিসা দুষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংরাদেশের মানুষের রক্তে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে। দেশে প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রায় সিসা আছে।

সিসা বিষক্রিয়ার শিকার হলে শিশুদের বৃদ্ধি কমে যায়। পড়ালেখায় পিছিয়ে মনোযোগে সমস্যা, আচারনগত সমস্যা,মেজাজ খিটখিটে, উচ্ছৃঙ্খলতা এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পরার লক্ষণ দেখা যায়। মানববন্ধন থেকে সিসা দূষণ প্রতিরোধে সরকার, নীতিনির্ধারক, দাতা সংস্থাসহ সকলের প্রতি দশদফা দাবী জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩০:৪১   ১৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ